নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনে ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’ উদ্বোধন


নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম)-এর ওপর ভিত্তি করে ‘জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ২০২৬-২০৩০’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সরকার।
এটি প্রণয়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে কারিগরি সহযোগিতা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের (বিএমসিটি) সহ-সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ মোড়ক উন্মোচন হয়। চলতি বছরের ২১ মে মন্ত্রিসভায় এই কর্মপরিকল্পনাটি অনুমোদিত হয়।
বাংলাদেশি অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা করা, আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়ায় দেশের ইতিবাচক অবদান বাড়ানো এবং সুশৃঙ্খল উপায়ে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) ২০২৬’-এ বাংলাদেশের বিশ্বমঞ্চে ভূমিকা এবং অভিবাসন খাতের অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।




