রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচন কমিশনের (ইসি) সাংবিধানিক এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (১ আগস্ট) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।

বৈঠকে আলোচিত মূল বিষয় ও দিকনির্দেশনা নিচে তুলে ধরা হলো,

রাষ্ট্রপতি পদ শূন্য হলে স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা আবশ্যক। ইসি তফসিল ঘোষণা করলে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করবেন। একাধিক প্রার্থী থাকলে সংসদের বিশেষ অধিবেশন ডেকে ভোটাভুটি হবে।

এ বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। দল সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে।

তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টার এই বৈঠকে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নমূলক কাজ ও আগামী দিনের সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Related Articles

Back to top button