গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা


গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য স্পষ্ট করে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ প্রকাশিত হলে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এর প্রেক্ষাপটেই পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে জানায়, গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।




