ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এলায়েন্স (এনডিএ)-এর উদ্যোগে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এলায়েন্স (এনডিএ)-এর উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশের পেশাজীবী ও ডিপ্লোমা প্রকৌশলীদের এই সংগঠনের আয়োজিত সভায় বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কার এবং প্রকৌশল খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সকল স্তরে বৈষম্য দূর করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের নায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিথ ছিলেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ সারজিস আলম। তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীরা মেরুদণ্ড হিসেবে কাজ করলেও অতীতে তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন। জুলাই সনদের সঠিক বাস্তবায়নের মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এলায়েন্স (এনডিএ)-এর প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত এনডিএ-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির বলেন, “জুলাইয়ের শহীদদের রক্তের সাথে কোনো আপস করা হবে না। দেশের সার্বিক উন্নয়ন ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এনডিএ সবসময় সোচ্চার থাকবে এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করবে।”

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহততের হাতে ক্রেস্ট তুলেদেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ডিপ্লোমা প্রকৌশলী ও পেশাজীবী অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button