“ভারত এখন আমার দেশ, বাংলাদেশে হয়তো কখনো ফিরব না”— তসলিমা নাসরিন

ভারতকে নিজের দেশ মনে করেন এবং বাংলাদেশে আর হয়তো কোনোদিন ফেরা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর এবং ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর দীর্ঘ ১৯ বছর পর পুনরায় কলকাতায় ফিরে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আজ শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবার (৩১ জুলাই) কলকাতায় পৌঁছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, “আমার মনে হয় বাংলাদেশে ফেরা আর কখনো সম্ভব হবে না। যদি হয়, তবে তা হবে অলৌকিক কিছু। কলকাতা আমার বাড়ি এবং এই বাংলায় ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

২০০৭ সালে কলকাতার বামপন্থী সরকার তাকে বিদায় করলেও বর্তমানে কেন্দ্রে থাকা বিজেপি সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, কলকাতার দরজা যেন তার জন্য সবসময় খোলা থাকে। তসলিমা জানান, ২০১১ সালে মমতার সরকারের আমলেও তিনি কলকাতায় ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।

Related Articles

Back to top button