পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

খলিলুর রহমান ও ইয়াও ওয়েনের এই বৈঠক নিয়ে ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সাক্ষাতে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে গভীর মতবিনিময় হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতেই রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।

Related Articles

Back to top button