বলিউড থেকে অবসরের ভাবনা তাপসী পান্নুর, মূল কারণ অতিরিক্ত সহিংসতা

বলিউডে নারীপ্রধান ও শক্তিশালী চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু হিন্দি সিনেমার বর্তমান ধারা ও অতিরিক্ত সহিংসতার প্রবণতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্দায় অতিরঞ্জিত সহিংসতা দেখে মাঝে মাঝে অভিনয় থেকে অবসর নেওয়ার কথাও ভাবেন তিনি।

বর্তমানে নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী বলেন, দর্শকের পছন্দ বা ট্রেন্ডের দোহাই দিয়ে তিনি নিজের নীতির সঙ্গে আপস করতে পারবেন না। অন্ধভাবে পেশাকে ভালোবেসে যা খুশি তা করা তাঁর পক্ষে সম্ভব নয়। আজ থেকে ১০ বছর পর তাঁর অভিনীত সিনেমাগুলো দেখে যেন নিজেকে বা স্বজনদের লজ্জায় পড়তে না হয়, তাই কাজের মান ও ভাবমূর্তি ধরে রাখাকেই তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন।

এদিকে ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে দেবাশীষ মাখিজা পরিচালিত তাপসীর নতুন থ্রিলার সিনেমা ‘গান্ধারী’। কানিকা ধিলন রচিত ও প্রযোজিত এই সিনেমায় জয়পুরের পটভূমিতে এক অন্ধ মায়ের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে তাপসী পান্নু ছাড়াও অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম।

Related Articles

Back to top button