ছুটির মেজাজে সাগরপাড়ে মিম, নজর কাড়ল যেসব ছবি

দুর্গাপূজার ছুটির আমেজ পুরোপুরি শেষ না হতেই ঘুরতে বের হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সদ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ধরা দিয়েছেন সাগরপাড়ের এক মনোরম পরিবেশে।

ঘুরতে প্রায়ই দেশের বাইরে গেলেও এবার দেশেই নিজের ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। জানালেন, তিনি এখন অবস্থান করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখান থেকেই একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি, যেখানে নান্দনিক রূপে নিজেকে ফ্রেমবন্দি করেছেন মিম।

সাগরপাড় থেকে তোলা মিমের স্নিগ্ধ লুকের পাশাপাশি তাঁর মার্জিত পোশাক বেশ নজর কেড়েছে। এ সময় তাঁর পরনে ছিল নীল রঙের প্রিন্টযুক্ত সাদা টপস। চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ এবং চুলে ফুল গুঁজে তিনি নিজের বিচ লুকটি পরিপূর্ণ করেছেন।

এছাড়াও, কক্সবাজারের বেলাভূমিতে একটি সাদা ঘোড়ার পাশে দাঁড়িয়ে এবং ঘোড়ার পিঠে চড়ে বেশ কিছু পোজ দিয়েছেন মিম। তাঁর এই পোস্ট করা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে বাজছে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দূর দীপবাসিনী’।

সৈকতের এই স্টাইলিশ লুকের ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করে তাঁদের ভালো লাগা ও মুগ্ধতা প্রকাশ করছেন।

Related Articles

Back to top button