বিয়ে করলেন সেই আলোচিত কে-পপ গায়িকা

‘কে-পপ ডেমন হান্টার্স’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এবং ‘গোল্ডেন’ গানের জন্য অস্কারজয়ী বিখ্যাত কে-পপ তারকা ইজে ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের প্রেমিক স্যাম কিমের সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন করেছেন এই সংগীতশিল্পী।

গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পারিবারিক ও ঐতিহ্যবাহী আবহভেদে তাঁদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ‘ভগ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইজের জন্য বিয়ের ভেন্যুটি ছিল অত্যন্ত আবেগ ও স্মৃতিবিজড়িত। কারণ স্থানটি তাঁর দাদা-দাদির পুরনো আবাসন ছিল, যেখানে শৈশবের অনেকটা সময় কাটান তিনি। বিয়ের আয়োজনে ইজে ও স্যাম কিম উভয়েই কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক ‘হানবক’-এ সেজেছিলেন। কনে ইজের পরনে ছিল সবুজ ও সোনালি রঙের ড্রাগন প্রতিকৃতি খোদাই করা জ্যাকেট ‘ডাঙ্গুই’ এবং গাঢ় লাল রঙের ঘেরওয়ালা স্কার্ট ‘চিমা’। পোশাকটি নকশা করেন দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ডিজাইনার হান উন-হি। অন্যদিকে বর স্যাম কিমের পরনে ছিল মানানসই হালকা সোনালি-খয়েরি রঙের হানবক।

ইজে ও স্যাম কিমের প্রথম পরিচয় ঘটে ২০১৭ সালে, একটি মিউজিক সেশনে কাজ করার সময়। পেশায় সংগীত প্রযোজক স্যামের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালে তাঁদের বাগদান সম্পন্ন হলেও বিষয়টি তাঁরা দীর্ঘদিন গোপন রাখেন। পরবর্তীতে ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে ছবি প্রকাশের মাধ্যমে নিজেদের সম্পর্কের শুভ খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ইজে।

Related Articles

Back to top button