৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ মহাসম্মেলন ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন।

আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ তিন দিনব্যাপী এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার এবং ব্যবসায়ীরা অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী:

  • ৪ সেপ্টেম্বর: বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী।

  • ৫ সেপ্টেম্বর: দুপুর ১টায় লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চ ও আলোচনা সভায় অংশ নেবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্বে বক্তব্য রাখবেন।

সফরকালে তিনি প্রবাসীদের কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Back to top button