বরগুনায় বাঁশ কেনার অজুহাতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, অভিযুক্ত বশির আটক

বরগুনার তালতলী উপজেলায় বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বশির উদ্দিন (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বশিরকে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বশির ওই নারীর বাড়িতে এসে বাঁশ কেনার অজুহাতে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে কৌশল করে বাড়িতে থাকা নিহতের নাতিকে পাশের বাড়ি পাঠায় বশির। বাড়ি ফাঁকা পেয়ে বশির ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বশির পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে স্থানীয়দের হাতে ধরা পড়ে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বশির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাতে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button