দীর্ঘ বিরতি কাটিয়ে ‘গুলশানের চামেলি’ দিয়ে সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

২০১৮ সালের ‘পোড়ামন ২’ সিনেমার পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও রুপালী পর্দায় ফিরছেন জেষ্ঠ্য অভিনেতা বাপ্পারাজ। নির্মাতা মোহাম্মদ ইকবালের পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন তিনি।

তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান, রোজিনা, ওমর সানী, আজমেরী হক বাঁধন এবং এর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। বাপ্পারাজের চরিত্রটি রহস্যের আড়ালে রাখলেও নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্য ও চরিত্রের বিশেষ প্রয়োজনীয়তা বিবেচনা করেই তাকে নির্বাচন করা হয়েছে।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এবং অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গুলশানের চামেলি’ সিনেমাটি রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার জীবনকেন্দ্রিক বাস্তব গল্প নিয়ে তৈরি হচ্ছে। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুটিং শুরু হয়ে আগামী বছরের যেকোনো এক ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related Articles

Back to top button