বাসায় একা ছিলেন মডেল, এরপর এলোপাতাড়ি ছুরিকাঘাত

ভারতের রাজধানী দিল্লির তিলক নগর এলাকায় ২১ বছর বয়সী মডেল মুসকানকে নিজ ঘরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ আগস্ট) নিউ মহাবীর নগরের একটি ভাড়া বাসায় একা থাকার সুযোগে ধারালো ছুরি দিয়ে এই হামলা চালানো হয়।

শরীরে একাধিক মারাত্মক জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মুসকানকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অভিষেক গুপ্ত জানান, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করাসহ পুলিশের জোর অভিযান চলছে।

নিহতের বন্ধু আমান জানিয়েছেন, ঘটনার সময় মুসকানের বোন চণ্ডীগড়ে ছিলেন। নিহত পরিবারের দাবি, অভিযুক্ত জিম ট্রেনার ইমরান দীর্ঘদিন ধরে মুসকানকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন, যার ভিত্তিতে তাঁকে এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button