ইনস্টাগ্রামের একটি মেসেজ যেভাবে বদলে দিলো রুক্মিণীর জীবন

‘কানতারা : চ্যাপ্টার ১’ খ্যাত বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্তের অভিনয় জীবনের স্বর্ণালী যাত্রার নেপথ্যে রয়েছে ইনস্টাগ্রামের একটি সাধারণ মেসেজ।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সপ্ত সাগারাদাচি এল্লো’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, সিনেমাটিতে সুযোগ পেতে তিনি পরিচালক হেমন্ত রাওয়ের ইনস্টাগ্রামে মেসেজ ও ইমেইলে বায়োডাটা পাঠিয়েছিলেন। সেখান থেকে অডিশনে ডেকে পরবর্তীতে তাঁকে নির্বাচন করা হয়।

সেই একটি সুযোগের পর রুক্মিণীকে আর পেছনে তাকাতে হয়নি। কন্নড় ও তামিল ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের সঙ্গে কাজের পর ভারতজুড়ে তাঁর জনপ্রিয়তা এনে দেয় ‘কানতারা : চ্যাপ্টার ১’। বুধবার (২৬ আগস্ট) মুক্তি পাচ্ছে তাঁর নতুন আলোচিত সিনেমা ‘টক্সিক’।

এ ছাড়া প্রশান্ত নীলের পরিচালনায় জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ড্রাগন’ এবং রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এও তাঁর অভিনয়ের জোর গুঞ্জন রয়েছে। একটি মেসেজ দিয়েই জীবনের মোড় ঘুরিয়ে এখন সাফল্যের চূড়ায় অবস্থান করছেন রুক্মিণী।

Related Articles

Back to top button