খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো. হুমায়ুন কবির ভুইয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার করা মাদকসহ আসামির বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবিরকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button