যশোরে ৪৪ লাখ টাকার সোনার বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা মূল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল তাকে আটক করে। আটক ব্যক্তি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, ময়ুরের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বার দুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ঢাকা থেকে সোনা নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাঁর।

সোনার বারের পাশাপাশি তাঁর কাছ থেকে একটি মোবাইল ও নগদ টাকাসহ মোট ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকার মালামাল জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button