কুষ্টিয়ার কুমারখালীতে নদীতে ডুবে জেলের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিমল খোকসা উপজেলার হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তীব্র স্রোতের মধ্যে টিনের তৈরি ডিঙি নৌকায় সুতো বাঁধা বরশি দিয়ে মাছ ধরছিলেন পরিমল।

একপর্যায়ে স্রোতের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং বড়শির সুতো শরীরে পেঁচিয়ে তিনি নদীতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button