কিরগিজস্তানের ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের সূচনা শেলী

বাংলাদেশের লোকসংগীত শিল্পী সূচনা শেলী কিরগিজস্তানের বিখ্যাত ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর ষষ্ঠ আসরে অংশ নিতে যাচ্ছেন।

আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে তিনি তাঁর ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’কে সঙ্গে নিয়ে ফোক গানের প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন।

নোমেডিক বা যাযাবর জাতির ঐতিহ্য উদযাপনের এই আন্তর্জাতিক মঞ্চে বাংলার লোকসংগীত, মরমি দর্শন ও লালনের মানবতাবাদী চেতনা তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক অঙ্গনে এটিই সূচনা শেলীর প্রথম অর্জন নয়; এর আগে ২০২৫ সালেও কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি।

এবারও প্রতিযোগিতায় ভালো ফলের পাশাপাশি বিশ্বের কাছে বাংলার নিজস্ব লোকসুর ও ঐতিহ্যকে পৌঁছে দিতে আশাবাদী এই শিল্পী।

Related Articles

Back to top button