যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ব্যবসায়িক (B1) ও পর্যটন (B2) ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয় (Asylum) চেয়ে আবেদন করেছেন—এমন প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।

আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর হলে এটি হবে মার্কিন ইতিহাসের এককভাবে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (DHS) যৌথ উদ্যোগে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যুকৃত বিজনেজ ও ট্যুরিস্ট ভিসা পর্যালোচনা করে এসব আবেদন চিহ্নিত করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, সাময়িক দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ীভাবে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের অসংগঠিত অভিবাসন বন্ধ করতেই এ পদক্ষেপ। তবে ভিসা বাতিল মানেই যে তাদের তাৎক্ষণিক দেশত্যাগ করতে হবে বা চূড়ান্ত আবেদন খারিজ হয়ে যাবে—এমন নয়; বরং তারা বি-ওয়ান/বি-টু নন-ইমিগ্র্যান্ট ক্যাটাগরির সুবিধা হারাবেন। আইনি বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই সিদ্ধান্ত দ্রুতই বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Related Articles

Back to top button