জেদ্দায় ওআইসির জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির সদর দপ্তরে আয়োজিত এই বিশেষ বৈঠকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ওআইসি মহাসচিব পদের নির্বাচন ও ফিলিস্তিন ইস্যুর সর্বশেষ পরিস্থিতি এই জরুরি বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবিরের এটিই প্রথম বিদেশ সফর। সম্মেলন শেষে আগামী শুক্রবার (২৮ আগস্ট) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Back to top button