অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচার, গ্রেপ্তার ২

নাটোরে অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন ও একটি প্রাইভেটকারসহ তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ীর সাকিবুর রহমান সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবির মিন্টু আকন্দ (৪৩)।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা দেহে মাদক লুকানোর কথা স্বীকার করেন। পরে বিশেষ কায়দায় কনডমে মোড়ানো ১০৫ গ্রাম হেরোইন তাঁদের পায়ুপথ থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানান, রনি নামের এক ব্যক্তির কাছ থেকে সংগৃহীত হেরোইন বিশেষ প্রক্রিয়ায় বহন করে তিনি মিন্টুর কাছে পৌঁছাতে এসেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক দুজনকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button