ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ জন আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

শনিবার (২৯ আগস্ট) মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে গড়ে অন্তত দুজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের প্রধানত মাদক সংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এ দণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকর করা উল্লেখযোগ্য কারাগারগুলোর মধ্যে রয়েছে সিরাজের আবেলাবাদ, তায়বাদ, ইয়াজদ এবং ইসফাহানের দাস্তগার্ড কারাগার।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, অভিযুক্তদের আইনজীবীর পর্যাপ্ত সুযোগ না দেওয়া এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার মারাত্মক অভাব ছিল। এছাড়া পরিবারগুলোকে স্বজনদের মামলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। অধিকাংশ মৃত্যুদণ্ডের তথ্য প্রকাশ্যে ঘোষণা না করায় প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, খামা প্রেসের তথ্যমতে এর আগে ২০২৫ সালে ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান।

Related Articles

Back to top button