শেখ হাসিনা দেশে ফিরলে জনগণ ফাঁসির মঞ্চে নিয়ে যাবে: সারজিস

বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা দেশে প্রবেশ করলে জনগণ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ফেরার কথা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতে চর্চা হচ্ছে। স্বাধীন ভূখণ্ডে কোনো গণহত্যাকারী, সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফেরার সুযোগ নেই।

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমালোচনা করে তিনি বলেন, কোনো মন্ত্রী বিভাগ পরিচালনায় ব্যর্থ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তার দায় এড়াতে পারেন না; ব্যর্থ মন্ত্রীদের অবিলম্বে অপসারণ করা উচিত। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজ মন্ত্রণালয়ে যথাযথ নজর দিতে পারছেন না।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button