রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫০টি মামলা দায়ের করা হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত পরিচালনা করা এই অভিযানের তথ্য শনিবার জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে (১২৫ জন) এবং তেজগাঁও বিভাগে (৭৭ জন)। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র (চাকু, লোহার পাইপ, কাটার) এবং ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button