চৌগাছায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

যশোরের চৌগাছায় বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের স্থপতি তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মরহুমের রুহের মাগফিরাত, দেশ-জাতির কল্যাণ এবং নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, সততা ও গণমুখী ভূমিকার কথা স্মরণ করে বলেন, যশোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। প্রয়াত এই প্রিয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও জনকল্যাণমূলক ধারা অব্যাহত রাখতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Related Articles

Back to top button