জানুয়ারির মধ্যে পোশাকশ্রমিকরা নতুন মজুরি পাবেন: মজুরি বোর্ডের প্রথম সভা

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম শেষ করার বিষয়ে একমত হয়েছে মালিক ও শ্রমিকপক্ষ। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকরা নতুন মজুরির সুবিধা পাবেন।

আজ বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বোর্ডে শিল্পের মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবিএম সামছুদ্দিন।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় উভয় পক্ষ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়।

এবিএম সামছুদ্দিন জানান, শ্রমিকদের বিভিন্ন দাবির প্রতি মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা একমত পোষণ করেছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষার্থেই বোর্ডে আলোচনা চলছে এবং ডিসেম্বর মাসের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে যাতে বাড়তি মজুরি যুক্ত হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। আন্দোলনেররত শ্রমিকদের ধৈর্য ধরার এবং অযথা বিশৃঙ্খলা না করার আহ্বান জানান তিনি।

Related Articles

Back to top button