চট্টগ্রামে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার


চট্টগ্রামের মিরসরাইয়ে একটি এলজি ও দেশীয় অস্ত্রসহ নওশাদ আলম (২৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করে ডিবি।
গ্রেপ্তারকৃত নওশাদ আলম শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ নওশাদকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




