পুলিশে রদবদল: এসআরবি প্রধানকে সরানো হলো পুলিশ অধিদপ্তরে

বাংলাদেশ পুলিশের উর্ধ্বোতন পদে রদবদল করা হয়েছে। স্ট্র্যাটেজিক অ্যান্ড রিসার্চ ব্যুরোর (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। একইসাথে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের অন্যান্য পদায়নগুলো নিচে তুলে ধরা হলো:

  • সায়েদুর রহমান (অতিরিক্ত আইজিপি): পুলিশ অধিদপ্তর থেকে হাইওয়ে পুলিশে পদায়ন।

  • গাজী জসীম উদ্দিন (অতিরিক্ত আইজিপি): শিল্পাঞ্চল পুলিশ থেকে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে ট্রান্সফার।

  • ইসরাইল হাওলাদার (পুলিশ কমিশনার): শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে পদায়ন।

  • আশিক সাইদ (ডিআইজি): রাজশাহী রেঞ্জ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার।

  • মীর আশ্রাফ আলী (ডিআইজি): রেলওয়ে পুলিশ থেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন।

Related Articles

Back to top button