কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের ন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস, স্বাগতিক দেশ অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন সহ ৫৬টি সদস্য দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ বছর সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা’।

Related Articles

Back to top button