যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ ঝুলিয়ে রেখেছে ব্রাজিল, প্রতিক্রিয়া জানাতে পারে ওয়াশিংটন

ব্রাজিলে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড্যানিয়েল পেরেজের যোগদানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার মধ্যে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ দেখা দিয়েছে। ব্রাজিল সরকার প্রয়োজনীয় আনুষ্ঠানিক কূটনৈতিক অনুমোদন বা ‘আগ্রেমো’ আটকে রাখায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।

রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের আনুষ্ঠানিক অনুমতি নেওয়ার আগেই ফ্লোরিডার প্রতিনিধি ড্যানিয়েল পেরেজকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। অনুমতি না নিয়ে প্রকাশ্য মনোনয়ন দেওয়াকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন ও অবমাননাকর বলে মনে করছে লুই ইনাসিও লুলা দ্য সিলভার সরকার। অন্যদিকে মার্কিন প্রশাসন বিষয়টিতে বিলম্ব করাকে ইতিবাচকভাবে দেখছে না এবং অচিরেই কোনো সমাধান না হলে ব্রাজিলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।

সামনে আগামী অক্টোবরের ব্রাজিল নির্বাচনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ব্রাজিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও, ব্রাজিলের লুলা সরকার এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং লাতিন আমেরিকার রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারের চেষ্টা বলে মনে করছে। রাষ্ট্রদূতের বিষয়ে অনড় অবস্থান নিয়ে ব্রাজিল ইঙ্গিত দিয়েছে, অক্টোবরের নির্বাচনের আগে এই অনুমোদনের সম্ভাবনা খুব কম।

Related Articles

Back to top button