আগস্টের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

ভোক্তাপর্যায়ে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে নতুন ঘোষিত এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, আগস্টে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে জুলাই মাসের জন্যও জ্বালানি তেলের এই একই দাম নির্ধারণ করা হয়েছিল।

Related Articles

Back to top button