ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ গুঁড়ি গুঁড়ি থেকে শুরু করে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপটি ইতোমধ্যে স্থলভাগে উঠে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে চলে গেলেও এর প্রভাবে আগামী অন্তত দুই দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সাগরের বিদ্যমান পরিস্থিতির কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাভাস ও আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, ঢাকা ও এর আশপাশের আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, রাজধানীতে আজ সারাদিনই আকাশ মেঘলা থাকতে পারে এবং দুপুর ১২টার পর বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টির তীব্রতা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি হতে পারে।

এই বৃষ্টিপাত চলচলতি মাসের শেষ দিন পর্যন্ত বজায় থাকতে পারে। তবে বৃষ্টি একনাগাড়ে না হয়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হতে পারে। এর প্রভাবে অনেক এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে।

Related Articles

Back to top button