ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ার অভিযোগে ২০ দিনে ১৬২ জন গ্রেপ্তার

ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে অসচেতনতা, অসতর্কতা এবং ইচ্ছাকৃতভাবে আগুন উস্কে দেওয়ার অভিযোগে মাত্র ২০ দিনে (৬ জুলাই থেকে ২০ জুলাই) ১৬২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা দিয়ে জানান, দাবানল সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আদালতের মুখোমুখি করা হবে।

ফ্রান্সে চলনসই এই দাবানল নিয়ে লেকোর্নু জানান, প্রতি ১০টি দাবানলের ৯টিই মানুষের অসচেতনতার কারণে ঘটছে—যেমন নিভে না যাওয়া সিগারেটের ফিল্টার যত্রতত্র ফেলা, ঝুঁকিপূর্ণ স্থানে বারবিকিউ করা এবং অসাবধানতাবশত নির্মাণকাজ পরিচালনা করা। তিনি হুঁশিয়ারি দেন, ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ প্রমাণিত হলে আসামিদের ন্যূনতম ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রান্সে রেকর্ড ১৩,৫৬৬টি দাবানলের ঘটনা ঘটেছে, যাতে পুড়ে গেছে ১ লাখ ১৬ হাজার ৮৫ হেক্টর বনভূমি। এটি ২০২২ সালের আগের সর্বোচ্চ ক্ষতির (৭২ হাজার একর) রেকর্ড ছাড়িয়ে গেছে।

Related Articles

Back to top button