সাভারে চাঁদা দাবি ঘিরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, নারী কেয়ারটেকারকে জিম্মি করে চম্পট

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে।


শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় ব্যবসায়ী শরিফ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ব্যবসায়ী শরিফ মিয়ার বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে এবং বাড়ির নিরাপত্তা প্রহরীসহ পরিবারের সদস্যদের জিম্মি করে চরম আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদের উদ্ধারে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসী বাপ্পিও পুলিশকে লক্ষ্য করে পালটা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির কেয়ারটেকার এক নারীকে ঢাল হিসেবে ব্যবহার ও জিম্মি করে কৌশলে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, শুটার বাপ্পির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছিল। পলাতক শুটার বাপ্পিসহ তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button