ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক


ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ২৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ এবং আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে এ বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তানসহ সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিরা। আসিয়ান মহাসচিব কাও কিম হর্নও এ বৈঠকে যোগ দিয়েছেন।
এআরএফের চেয়ারপারসন হিসেবে ফিলিপাইনের পররাষ্ট্রসচিব মা. তেরেসা পি. লাজারো বৈঠকের উদ্বোধন করে জানান, সংঘাতের বদলে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সংলাপের জন্য এআরএফ একটি অপরিহার্য প্ল্যাটফর্ম।




