সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস বন্ধ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এখন তা থেকে সরে এসেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, “গত নির্বাচনের পর যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এখন অবস্থান বদলেছেন। যারা আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন, তারা এখন বলছেন সংস্কারের প্রয়োজন নেই। তাই স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের রেডকার্ড দেখাবে।”

তিনি আরও বলেন, যদি সরকারকে সংস্কার করা না যায়, তবে পাথরশ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব হবে না। সেই সঙ্গে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর পুরোনো সংস্কৃতিও বন্ধ করা যাবে না।

Related Articles

Back to top button