ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন সিডনি সুইনি

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।

জনপ্রিয় টিভি সিরিজ ‘ইউফোরিয়া’র খ্যাত এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে ফুটবল খেলতে দেখা যায়। এই ভিডিওটির মাধ্যমেই তিনি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার কথা জানান।

পোস্টের ক্যাপশনে সুইনি লেখেন:

‘এই সপ্তাহান্তে তোমাদের সমর্থন কার দিকে? আর্জেন্টিনা, যদি আমাকে প্রয়োজন হয় জানিও।’

ক্যাপশনের সঙ্গে তিনি একটি চোখ টেপার ইমোজিও ব্যবহার করেন, যা ছিল মূলত মজার ছলে আর্জেন্টিনাকে মাঠের খেলায় সাহায্যের প্রস্তাব দেওয়ার মতো।

তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ফুটবল ভক্তদের নজরে আসে। অনেক আর্জেন্টাইন সমর্থক এই হলিউড তারকার সমর্থনকে দারুণভাবে স্বাগত জানান, অন্যদিকে স্পেনের কিছু সমর্থক কিছুটা হতাশা প্রকাশ করেন।

Related Articles

Back to top button