রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে বিদায়ী নৌপ্রধান দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


একই সাথে তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব সম্পাদন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান এবং দেশের নৌবাহিনীর উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন নৌপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button