কার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল


বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।
সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে এবং তার কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যায় রাঘবকে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।
তবে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কের এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে শেহনাজ তা এড়িয়ে গিয়ে বলেন, “ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।” এরপরই তিনি বিষয়টিকে রাঘব জুয়ালের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর প্রচারের দিকে ঘুরিয়ে দেন।
রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করে শেহনাজ দর্শকদের ছবিটি দেখার আহ্বান জানান। তিনি বলেন, রাঘব ইন্ডাস্ট্রির পরিবারের কেউ না হয়েও নিজস্ব পরিশ্রমে আজ নায়ক হিসেবে বড় পর্দায় পদার্পণ করছে, তাই সবার উচিত তাকে সমর্থন করা।
উল্লেখ্য, ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে একসঙ্গে কাজের সময় থেকেই তাদের ঘিরে গুঞ্জন শুরু হয়। ছবির প্রচারণায় সালমান খানের করা কিছু মজার মন্তব্যের পর সেই জল্পনা আরও জোরালো রূপ নেয়। তবে পরবর্তীতে রাঘব জুয়াল জানান, তারা কেবল সহ-অভিনেতা ও বন্ধু, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই।
সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে তাদের জুটি আবারও চর্চায় এলেও, প্রেমের বিষয়টি কেউই নিশ্চিত করেননি; বরং শেহনাজ স্পষ্ট করেছেন যে তারা শুধুই ভালো বন্ধু।




