ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাসের তথ্যমতে, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ (B-2) ভিসা আবেদনকারীদের চিকিৎসা, সংশ্লিষ্ট ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার সম্পূর্ণ খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে। কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করবেন, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।

চিকিৎসা ভিসার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কয়েকটি নির্দিষ্ট নথি জমা দিতে হবে:

  • নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তার স্পষ্ট বিবরণ।

  • যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্র, যেখানে চিকিৎসার সম্ভাব্য সময়কাল ও আনুমানিক ব্যয়ের বিস্তারিত থাকবে।

  • চিকিৎসা ব্যয়, যাতায়াত এবং অবস্থানকালীন বসবাসের খরচ বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ।

Related Articles

Back to top button