কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান


খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে মো. সাজ্জাদুর রহমানকে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও রদবদলের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি হিসেবে দায়িত্বরত বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমানকে কেএমপির পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।




