বরগুনায় মিথ্যা মামলা করে বাদী নিজেই কারাদণ্ডে

বরগুনায় মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে মোশারফ হোসেন ওরফে হারুন অর রশীদ নামের এক বাদীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালাসপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে ছেলেকে কানাডা পাঠানোর নামে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে একেএম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন মোশারফ হোসেন। তবে বিচারিক কার্যক্রম শেষে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় আদালত আসামিকে খালাস দেন এবং মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন।

পরবর্তীতে নোটিশ দেওয়া সত্ত্বেও বাদী আদালতে হাজির না হয়ে আত্মগোপন করায় ফৌজদারি কার্যবিধির ২৫০(২) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন আদালত। শুনানিকালে বাদী অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

Related Articles

Back to top button