জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

জুলাই আন্দোলনের সময়ে বিএনপির ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।


সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আন্দোলন চলাকালে বিএনপির নেতারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

রুমিন ফারহানা বলেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির নেতারা আড়ালে ছিলেন এবং শুরুতেই তারা এ আন্দোলনের দায়িত্ব নিতে চাননি; পরবর্তীতে কেবল নৈতিক সমর্থন দিয়েছিলেন। অথচ এখন আন্দোলন ঘিরে তাদের মধ্যে ‘ক্রেডিট নেওয়ার’ কাড়াকাড়ি চলছে।

আন্দোলনে নিজের ত্যাগের কথা তুলে ধরে তিনি জানান, সেই সময়ে সংসদে তিনি সোচ্চার ছিলেন এবং তাঁর বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছিল। তৎকালীন পরিস্থিতিতে কতজন নেতার অবদান বা উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Related Articles

Back to top button