চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রথম দ্বিপক্ষীয় সফরে তিন দিনের জন্য চীনের বেই‌জিং‌য়ের উ‌দ্দে‌শে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২০ জানুয়া‌রি) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার ঢাকা ত্যাগ করার তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এ সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে ২৪ জানুয়ারি (শুক্রবার) পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন চীন সফরে দেশটির কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বেইজিং ছাড়াও চীনের সাংহাই সফর করবেন।

Related Articles

Back to top button