ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ স্বেচ্ছাসেবী, সবার বাড়ি মাগুরা

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি), মাগুরা শাখার ৩ জন সদস্য নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন— মাগুরা সদরের নূর মোহাম্মদ আরিফ (২২), রাব্বি মোল্লা (১৮) এবং তামান্না তাবাসসুম ঐশী (২৫)।

শুক্রবার (২৩ অক্টোবর) ফরিদপুরে সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম শেষে বাস না পেয়ে তারা অ্যাম্বুলেন্সে করে মাগুরায় ফিরছিলেন। পথে মধুখালীর আড়কান্দি সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা

‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button