নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে মায়ের আনা নাস্তার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে সিফাতুন নুর (২২) নামে তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) চমেক হাসপাতালের আইসিইউতে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, গত ১৪ অক্টোবর নাস্তা কম আনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সিফাতুনের শাশুড়িসহ তিন নারী তাকে ও তার মাকে মারাত্মকভাবে মারধর করেন। ঘটনার পর সিফাতুনকে হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় সিফাতুনের মা পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button