প্রথমবার টিভি পর্দায় ‘রেহানা মরিয়ম নূর’

দীর্ঘ পাঁচ বছর পর টেলিভিশনের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বহুল আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের অংশ হিসেবে দুপুর ৩টা ৫ মিনিটে সিনেমাটি সম্প্রচার করা হবে।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমাটি ২০২১ সালের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জায়গা করে নিয়ে বাংলাদেশি সিনেমার ইতিহাসে মাইলফলক সৃষ্টি করেছিল এটি। পরে ২০২১ সালের ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেলেও এই প্রথম কোনো টিভি চ্যানেলে এটি প্রদর্শিত হতে যাচ্ছে।

মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরের জীবনের নানা ঘটনা ও প্রতিবাদী চরিত্রকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে। এর নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করে দেশজুড়ে প্রশংসিত হন আজমেরী হক বাঁধন। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম প্রমুখ।

Related Articles

Back to top button