রাজকীয় রূপে প্যারিসের র্যাম্প মাতালেন ঐশ্বরিয়া রাই


বলিউড আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন আন্তর্জাতিক ফ্যাশন শো-এর মঞ্চে রানির মতো র্যাম্পে হেঁটে নজর কেড়েছেন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের পটভূমিতে আয়োজিত এই জমকালো সন্ধ্যার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন তিনি।
সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া ‘ইয়ারা শুমেকার’-এর শরৎ/শীতকালীন ২০২৬-২০২৭ কালেকশনের একটি কাস্টম ভেলভেট গাউন বেছে নেন। থ্রি-ডি ফ্রিঞ্জ এম্ব্রয়ডারি, ক্রিস্টাল খচিত কেপ এবং মুক্তো-ক্রিস্টালের বর্ডারযুক্ত টু-পিস এই গাউনটি তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। পোশাকের পাশাপাশি প্যারিসের এই মঞ্চেই তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন তার নতুন ‘ফায়ারি রেড’ হেয়ার কালার। সফট ওয়েভ চুল, ডায়মন্ডের ক্রাউন, বোল্ড রেড লিপস্টিক এবং উইংড আইলাইনারে তাকে অত্যন্ত আকর্ষণীয় ও মায়াবী দেখাচ্ছিল।
তাঁর এই রাজকীয় রূপ ভক্তদের পাশাপাশি বিশ্বখ্যাত ফ্যাশন পেজগুলোরও প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক ফ্যাশন ওয়াচডগ ‘ডায়েট সব্য’ তাঁর ছবি পোস্ট করে ১৯৯৪ সালের পর থেকে তাঁর এই মহিমা ধরে রাখার বিষয়টি উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তরা তাঁর এই রূপের ভূয়সী প্রশংসা করছেন।




