অফ-শোল্ডার পোশাকে নতুন লুকে দীঘি

শিশুশিল্পী থেকে ঢালিউডের চিত্রনায়িকা হিসেবে নিজেকে নতুন করে উপস্থাপন করছেন প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি সামাজিক মাধ্যমে গ্ল্যামারাস ও আধুনিক আমেজের কিছু ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে দীঘিকে খয়েরি রঙের ডটেড ডিজাইনের একটি অফ-শোল্ডার (কাঁধখোলা) পোশাকে দেখা গেছে। গাঢ় মেকআপ, কানে বড় দুল এবং ওয়েভি হেয়ার স্টাইলে স্টুডিওতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’

ছবিগুলো পোস্ট করার পরপরই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন দীঘি। নেটিজেনরা তার এই মেকওভার ও নতুন লুকের প্রশংসা করার পাশাপাশি তার শিশুশিল্পী থেকে বর্তমান নায়িকা হয়ে ওঠার স্মৃতিও স্মরণ করছেন। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস ও স্টাইলিংয়ে পরিবর্তন এনে প্রায়ই আলোচনায় আসছেন এই চিত্রনায়িকা।

Related Articles

Back to top button