দিল্লিতে আবার আন্দোলনে নামার ঘোষণা দিল ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’


মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপির) আগামী ৫ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে।
সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি—এই অভিযোগ তুলে সংগঠনটি নতুন করে রাস্তায় নামার সিদ্ধাান্ত নিয়েছে। তাদের এই কর্মসূচি ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার শর্তে এর আগে কর্মসূচি স্থগিত করেছিল সিজেপি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের প্রথম পর্বের ইতি ঘটলেও অন্যান্য প্রতিশ্রুতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা এফআইআরের তালিকা প্রদানে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছে সিজেপি।
সরকারের এই বিলম্ব ও কৌশলগত অজুহাতের প্রতিবাদ জানিয়ে নিট পরীক্ষায় আত্মহত্যাকারী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নেতৃত্বে নতুন এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।




